বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের ঘোড়া প্রতীকের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের ঘোড়া প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে তার কর্মী সমর্থকরা।
শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন ও জাকির হোসেন জিয়া প্রমূখ।
গনসংযোগে নেতা কর্মীরা বলেন, জনগণের স্বার্থ রক্ষায় অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব প্রয়োজন। অধ্যাপক রেজাউল করিম অতীতে উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তারা।

শেয়ার করুন: