বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানে নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ৩১

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ইমামবাড়ায় বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এতে নিহততের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় শেহজাদ টাউনের তারলাই এলাকায় অবস্থিত খাদিজাহ আল-কুবরা ইমামবাড়ায় এই বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বিস্ফেরণের খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) পাঠানো হচ্ছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের দুই দিনের পাকিস্তান সফরের সময় এই হামলার ঘটনা ঘটে।
শেয়ার করুন: