বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারাভিযানে ঠাকুরগাঁও গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনী প্রচারাভিযানে ঠাকুরগাঁও গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি। এর আগে ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে চেপে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। জনসভার মাঠে আসতেই হাজার হাজার নেতাকর্মী করতালি দিয়ে তাদের নেতাকে স্বাগত জানায়। সমাবেশের শুরুতে বেলা ১১টায় পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠ করা হয়। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পয়গাম আলী সঞ্চলনায় রয়েছেন । সমাবেশে নেতাকর্মীদের অনেকেরই হাতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। এছাড়া রয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও -৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম। এদিনই দুপর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
শেয়ার করুন:
Sonargaon Bangladesh Politics BNP