বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ ড. ইকবাল হোসেন ভূঁইয়া তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ ড. ইকবাল হোসেন ভূঁইয়া তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপরদী এলাকায় পানাম ফুড পার্ক রেস্টুরেন্টে “জেন জি’র মুখোমুখি” শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা সোনারগাঁওয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূল, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:
Sonargaon Politics Bangladesh Jamaat-E-Islam