আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের নেতৃত্বে গণমিছিল বের করা হয়েছে। সোমবার বিকেলে মিছিলটি সোনারগাঁও সরকারী কলেজ এলাকা থেকে শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে রেজাউল করিম ফুটবল প্রতীকের মিছিল যোগ দেয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সিআইপি বজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, বিএনপি নেতা আতাউর রহমান, আলী আহমেদ মেম্বার, নূর নবী মাস্টার, সানোয়ার হোসেন, ফারুক আহমেদ তপন, পনির হোসেন প্রমুখ।