নারায়ণগঞ্জ-৫ আসনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুনের দেওয়াল ঘড়ি বর্ণাঢ্য গণ মিছিলের আয়োজন করেছে।
সোমবার বিকেলে (৯ ফেব্রুয়ারী) বন্দর ৩য় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজা এলাকায থেকে এ গণমিছিল বের করা হয়। মিছিলটি বন্দর ফরাজিকান্দা, সোনাকান্দা হয়ে নবীগঞ্জ বাজারে গিয়ে মাগরিবের বিরতি দেয়। নামাজের পরে আবার শুরু করে সোমবারিয়া বাজার হয়ে রাত নয়টায় ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের অংশগ্রহণ করতে দেখা যায়।
গণ মিছিলে এবিএম সিরাজুল মামুনের সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহ-সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, এনসিপির হৃদয় ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা বশীর আহমদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলামসহ নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।