বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের প্রাণ নাশের হুমকির অভিযোগ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা রিটার্ণিং কর্মকর্তার বরাবর এ অভিযোগ দায়ে করেন।

দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সন্ত্রাসী কর্মী বাহিনী উপজেলার সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাফির উদ্দিন মজনু, তার ভাই মোহন ও সুমন, জাইদেরগাঁও গ্রামের রূপচান, ইলিয়াসদী গ্রামের জাহাঙ্গীর, জহিরুল ইসলাম, রমজান, রুবেল, চরলাল গ্রামের মাসুম, তোফাজ্জল বেপারী, সুমন মাহবুব, আল আমিন, রেজাউল, কলাবাগ গ্রামের ফারুক, চেঙ্গাকান্দি গ্রামের তারামিয়া, গিরদান গ্রামের নয়ন, সোহেল, খন্দকার আরিফ, রোকন, দৌলতপুর গ্রামের আলেক চানসহ নেতাকর্মীরা ৭টি কেন্দ্রের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আংশকা রয়েছে বলে দাবি করেন জামায়াতে ইসলামীর এ প্রার্থী। অভিযোগে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, চরলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, নীলাকান্দা নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈমানেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারবদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া জানান, বিএনপি প্রার্থীর লোকজন যেভাবে জামায়াতের নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে সোনারগাঁওয়ের ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এবিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটাণির্ং কর্মকর্তা ও ইউএনও আসিফ আল জিনাত বলেন, এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মৌখিকভাবে অবগত করেছেন।


নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত আজহারুল ইসলাম মান্নান বলেন, জামায়াত নির্বাচন বানচাল করার জন্য কেন্দ্রীয়ভাবে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে সোনারগাঁয়ে তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ সত্য না।


 নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত আজহারুল ইসলাম মান্নান বলেন, জামায়াত নির্বাচন বানচাল করার জন্য কেন্দ্রীয়ভাবে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে সোনারগাঁয়ে তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ সত্য না।

শেয়ার করুন: