বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য মান্নানকে শুভেচ্ছা জানালেন সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নান নির্বাচিত হওয়ায় নিজের ভেরিফাই ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নান নির্বাচিত হওয়ায় নিজের ভেরিফাই ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তার খুদে বার্তাটি হুবহু তুলে ধরা হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  -

আজাহারুল ইসলাম মান্নান সাহেব কে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জনগণের রায়ে নির্বাচিত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এ এলাকার সাবেক সংসদ সদস্য হিসেবে বিশ্বাস করি, তিনি জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করবেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন জোরদার করবেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত করবেন, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করবেন এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবেন।

তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করবেন এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক জনপদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আবারও জানাই আন্তরিক অভিনন্দন।

শেয়ার করুন: