বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে গণসংহতি আন্দোলনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি অঞ্জন দাস।
প্রধান অতিথির বক্তব্যে অঞ্জন দাস বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিক-কৃষকের অধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জনগণের শক্তিই প্রকৃত শক্তি, আর সেই শক্তিকে সংগঠিত করেই গণমানুষের অধিকার আদায় সম্ভব।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনস্বার্থে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরন করা হয়।
সভায় গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্তর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক রকিবুল ইসলাম দিপু, জুলাই অভ্যুত্থানের প্রথম সারির সংগঠক তাকবীর হোসেন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রাইদুল ইসলাম সাকিব ও গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন প্রমূখ ।

শেয়ার করুন: