বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সাথে আজহারুল ইসলাম মান্নানের মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সংবর্ধনা দেয়া হয়। পরে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবা প্রদান প্রক্রিয়া, উন্নয়নমূলক চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভা শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মজুরির নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন: