বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে ছাপাখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার গাইডবই জব্দ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে অবৈধ ছাপাখানা থেকে প্রায় ২০ লাখ টাকার গাইড বই ও যন্ত্রপাতি জব্দ করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বেহাকৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কাঁচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ভবনের ভেতরের কারখানায় অনুমোদনহীনভাবে গাইড বই ছাপানোর কার্যক্রম চলছিল।

পুলিশ ওই ছাপাখানা থেকে চার হাজার কপি বিভিন্ন শ্রেণির গাইড বইসহ যন্ত্রপাতি জব্দ করে থানায় নিয়ে আসে। একই সম ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে জব্দকৃত গাইড বইগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা হবে বলে পুলিশ দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন, কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। এর সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন: