বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা, আহত ৩

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানসহ তিনজনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় এ হামলা হয়।

শনিবার দুপুরে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান তার মেঘনার প্রতাপের চর বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এসব কথা জানান।


তিনি বলেন, ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর, দোকানপাট ও যানবাহন ভাঙচুর করে। এতে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। হামলায় তিনজন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।


সাংবাদিক সম্মেলনে আশরাফ প্রধান নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেন। 

অভিযুক্ত দেলোয়ার হোসেন ঘটনাকে তুচ্ছ বিষয়জনিত বলে দাবি করেছেন। 

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান হামলার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

শেয়ার করুন:
Sonargaon Politics BNP