বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনারগাঁও স্টেডিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।


ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা বিএম ডালিম, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সহ-সভাপতি বাকের হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা, সোহাগ মিয়া প্রমূখ । এছাড়াও খেলোয়াড়, গণমাধ্যম কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: