প্রকাশিত: ০১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দড়িকান্দী মীরের চর এলাকায় ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১ মার্চ) বিকেলে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁও সার্কেল) মোহাম্মদ তৌফিকুর রহমান এ ভ্রাম্যমান আদালত আদালত পরিচালনা।
যেদিন ব্যক্তিকে জরিমানা করা হয় তারা হলেন হুমায়ুন কবির, মোহাম্মদ আলী ও শহিদুল ইসলাম।
সোনারগাঁও সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁও সার্কেল) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, উপজেলার দড়িকান্দি মীরের চর এলাকায় কনকর্ড রিভার ভিউ নামের একটি কোম্পানি ব্রহ্মপুত্র নদের জায়গায় দখল করে বালু ভরাট করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাট কাজে কর্মরত তিন ড্রেজার শ্রমিক হুমায়ুন কবির, মোহাম্মদ আলী ও শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। একই সাথে ড্রেজারের মাধ্যমে ভরাট করা বালু আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।