বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে অজ্ঞাত এক কিশোরের কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১ মার্চ ) বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

পুলিশ জানায়, রোববার (১ মার্চ ) বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে একটি মানব কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বলেন, কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি শার্ট দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি একজন কিশোরের।কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এবিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন: