প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক
দুই শতাধিক দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতারী বিতরণ করেছে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।
বুধবার বিকালে (৪ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ৫ নং ঘাট, চাষাঢ়া রেললাইন থেকে ইসদাইর বাজার পর্যন্ত এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ আহমদ, সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিছ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ফতুল্লা থানা সভাপতি মুহাম্মদ নুরনবী, সদর থানা সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ।