প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি পিস্তলসহ মোঃ ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার ওসি মোঃ মহিববুল্লাহ এর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ, এসআই পারভেজের সহায়তায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে মোঃ ফারুককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি।
সোনারগাঁও থানার ওসি মোঃ মহিববুল্লাহ জানান এ ঘটনায় নিয়মিত মামলার রজ্জু প্রক্রিয়াধীন।