বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁও দক্ষিণ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁও দক্ষিণ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে ব্যতিক্রম আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮মার্চ) মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ সোনারগাঁও দক্ষিণের সভাপতি ইয়াকুব আলী মামুনের সভাপতিত্বে পেশাজীবী বিভাগ সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি ও সাংবাদিক মো. শাহ্জালাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। 

এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা। 

মেঘনা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

শেয়ার করুন: