বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এ আদালত পরিচালনা করেন।

বাজারে তরমুজের দাম বেশি রাখার অভিযোগে মো. মুছা নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদ প্রতিরোধে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

শেয়ার করুন: