বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন, সোনারগাঁও স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুজকাওয়াজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আ. বাতেন মোল্লা, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


পরে সোনারগাঁও স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতহ কুজকাওয়াজে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মোঃ মহিববুল্লাহ শিক্ষার্থীদের সালাম গ্রহন করেন।


এছাড়া সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন সোনারগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শেয়ার করুন: