বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে ইয়াবাসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮) ও তার সহযোগী মোঃ সেলিম মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগান থেকে  তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত লুঙ্গি মিজান পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও মোঃ সেলিম মিয়া  একই গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, লুঙ্গি মিজান পৌর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে সে মাদকসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়। 

স্থানীয়দের দাবি ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে লুঙ্গি মিজান মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে।

সোনারগাঁও থানার ওসি মোঃ মুহিববুল্লাহ জানান, মাদকসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন: