পিঠের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
পিঠের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডরসুইসকে।
বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্টও। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ছন্দে থাকা ম্যাট রেনশ। বিগ ব্যাশে দারুণ খেলেছেন স্টিভেন স্মিথও। তবে বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকা স্মিথকে এবারও বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।